ethics
এথিক তারুণ্য সম্মাননা ও হাঁড়ি ফাটিবে শো। ৯ জানুয়ারি বিকাল ৫টা। ০১৭০৯৩৩২৮৩৯ এথিক তারুণ্য সম্মাননা ও হাঁড়ি ফাটিবে শো। ৯ জানুয়ারি বিকাল ৫টা। ০১৭০৯৩৩২৮৩৯
চণ্ডীদাস | CHONDIDASH

চণ্ডীদাস | CHONDIDASH

  • Published: 07 Oct 2024
  • ৯০ মিনিট
  • Drama

এথিক প্রযোজনা-২ | চন্ডীদাস 
এথিক এর দ্বিতীয় মঞ্চ প্রযোজনা শ্বাশত মানব প্রেম উপাখ্যান চন্ডীদাস। মানব প্রেমের প্রেমে উজ্জিবিত কবি চন্ডীদাস ও রজকিনীর প্রেম আখ্যান নিয়ে অপু শহীদ রচিত মৌলিক নাটকটি নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নির্দেশক মিন্টু সরদার। জৈবিক প্রেমের দৈহিক ঘর্ষন ভুলে মানবতার বানী ছড়িয়ে উদাক্ত কণ্ঠে “সবার উপর মানুষ সত্য” প্রচার করা আখ্যান চন্ডীদাস । নাটকটির আলো পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ ও পোষাক পরিকল্পনা করেছেন আনিস আনন্দ, কোরিওগ্রাফী করেছেন এম আর ওয়াসেক প্রচ্ছদ সোহেল হাসান। ২০১২ সালের ৭ই অক্টোবর ঢাকার ধানমন্ডি ছায়াটন মিলনায়তনে নাটকটির উদ্বোধণী মঞ্চায়ন করা হয়। এই পর্যন্ত নাটকটির ১৮টি প্রদর্শনী হয়েছে।
বাসুলী দেবীর পুজারী কবি চন্ডীদাস তার স্বপ্নময়ী রাধার প্রতিমুর্তির সন্ধান পায় বিধবা রজক কন্য রামীর অবয়বে। রানী সায়রের দীঘির ঘাটে কোন এক প্রভাতে চন্ডীদাস আবিষ্কার করে তার সৃষ্ট পদের অন্তরালে লুকিয়ে থাকা কল্পিত রাধাকে। জাত পাতের বিভেদ ভুলে চন্ডীদাস তার রজকিনী রামীর সাধুসঙ্গ পাওয়ার আশায় দিনের পর দিন অবস্থান করে রানী সায়রের দীঘির ঘাটে। আত্মিক প্রেমের টানে কাছাকাছি হয় দুজন। নিজেদের প্রজ্জলিত আগুনে পুড়ে মরার বাসনায় হয়ে যায় একে অপরের সাধন সঙ্গী। ফুঁসে ওঠে ব্রাহ্মণ সমাজ। জাত ধর্মের প্রতি বৃদ্ধাঙ্গলী প্রদর্শন করে চন্ডীদাস পাঁকে ডুব দিয়েছে। এর একটা বিহিত করা দরকার। বিষয়টি চন্ডীদাসের দৃষ্টিগোচর করা হলে সে প্রেম দিয়ে সমাজকে উজ্জীবিত করার ঘোষনা দেয়। তার দৃপ্ত কন্ঠে উচ্চারিত হয় বিশ্ব মানবতার মর্মবানী “সবার উপরে মানুষ সত্য”।  শুরু হয় ব্রাক্ষনদের ষড়যন্ত্র। চন্ডীদাসকে প্রায়শ্চিত্ত করে জাতে উঠতে হবে নতুবা তাকে সমাজচ্যুত হতে হবে। চন্ডীদাস রামীকে নিয়ে বেরিয়ে পড়ে পথে। নানা ঘাত প্রতিঘাত আর লাঞ্ছনা ধিক্কার সহ্য করেও তার অনুগত ভক্তদের মন ভরিয়ে তোলে। বিষ্ণপুরের রাজার আতিশয্যে স্থান পায় ছাতনা নগরের এক প্রান্তে। আশীর্বাদধন্য হয় মহাকবি বিদ্যাপতির। কিন্তু সমাজপতিদের অহেতুক টানা হেচড়া থেকে পরিত্রান পায় না চন্ডীদাস। সদ্য সিংহাসন অধিগ্রহন করা গনেশ পুত্র রাজা যদুর দরবারে ওঠে ভ্রষ্ঠাচারের বিচার চন্ডীদাসের মানবপ্রেমের ডাক যদুকে রুষ্ঠ করে তোলে। হয় রামীকে পরিত্যাগ করা নতুবা মৃত্যুদন্ড। প্রেমের প্রবাদ পুরুষ চÐীদাস নিজের প্রেমকে অমরত্ব প্রদান করে বেছে নেয় মৃত্যুদন্ডকে। 

Ethic Production-2 | CHONDIDASH
Ethic's second stage production is Chandidas, the epic love story. The original play written by Apu Shahid, about the love story of poet Chandidas and Rajkini, who is enlivened by human love, is directed by the team's young director Mintu Sardar. Akhyan Chandidas spread the message of humanity forgetting the physical friction of biological love and spreading the message of "humanity over all" in a loud voice. The lighting of the play is planned by Thandu Raihan, the stage and costumes are planned by Anis Anand, the choreography is by MR Wasek and the cover is by Sohel Hasan. On 7th October 2012, the opening performance of the play was held at the Dhanmondi Chayaton auditorium in Dhaka. So far the play has had 18 performances.

Poet Chandidas, the priestess of Vasuli Devi, finds the image of his dreamy Radha in the form of Rama, the widow Rajak's daughter. One day Chandidas discovers the fabled Radha hiding behind his creations at Rani Sayre's Dighi Ghat. Forgetting caste differences, Chandidas stayed at Rani Sayre's Dighi Ghat day after day hoping to find the companionship of his Rajkini Rami. Two become closer due to spiritual love. They become each other's companions in their burning desire to die. Brahmin society flourished. Chandidas plunged into pangs by showing thumbs up to casteism. One of these needs to be prescribed. When the matter was brought to the attention of Chandidas, he declared to enliven the society with love. In his strong voice, the message of world humanity is pronounced "Man above all is true". The conspiracy of Brakshans begins. Chandidas must atone and rise to caste or face ostracism. Chandidas went out with Rami. Despite enduring many setbacks and insults, he fills the hearts of his loyal fans. The King of Bishnapur's feast took place at one end of Chatna Nagar. Blessed is Mahakavi Vidyapati. But Chandidas does not get rid of the needless harassment of the socialists. The newly enthroned Ganesha's son, King Jadu, is tried for corruption at the court. Either abandon Rami or face death. Proverb of love Purusha Chidas chooses death by giving immortality to his love.