এথিক প্রযোজনা-৫ | আলোর অপেরা
এথিক এর পঞ্চম প্রযোজনা হিসাবে মঞ্চে এলো নতুন নাটক আলোর অপেরা। নাটকটির রচয়িতা ও নির্দেশক অপু শহীদ। একটি নাট্যদলের নানা সংকট ও সম্ভবনাকে উপজীব্য করেই গড়ে উঠেছে নাটকটির গল্প। উৎপল দত্তের টিনের তলোয়ার ও শম্ভু মিত্রের চাঁদ বনিকের পালা’র নির্যাস থেকে রচিত হয়েছে আলোর অপেরা নাটকটি। নাটকের কাহিনীতে দেখা যায়, নাটকের ভিতর নাটক। একটি নাটকের দল। দলে নানা সংকট। অভিনেত্রী সংকট। মহড়া কক্ষের সংকট। হল বরাদ্দের সংকট। এর মধ্যেই পুরনো ধাচের নাটক সাগর সুন্দরীর শো চালিয়ে যায় দলটি। পাশাপাশি চাঁদ বণিকের পালা নাটকের মহড়া শুরু করে। এরপর নাটকের ভিতর ঘটতে থাকে আরও নাটক। নাট্যতত্তে¡ ¯œাতক পাশ করা অর্কিড খান চায় নাটকে নানান ভাংচুর করতে। কিন্তু এখানে এসে দেখে থিয়েটার মানে শুধু তত্ত¡ নয়। প্রয়োগে রয়েছে নানান জটিলতা। ব্যর্থ হয়ে সে ফিরে যায়। রূপসা নামের মেয়েটি অভিনেত্রী হতে চায় কিন্তু সে হয়ে উঠে আলালের আশ্রিতা। এই নানান সংকটের কারণে নাটকটি মঞ্চায়ন করতে দলটি ব্যর্থ হয়। দলের সকলে ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিবাদ করে। কিন্তু দলপ্রধান আবার সেই পুরনো নাটকের কল শো আয়োজন করে। সাগর সুন্দরী নাটকে অভিনয় করতে করতে অভিনেতারা ঢুকে পরে চাঁদ বণিকের পালা নাটকে। মঞ্চের উপর দঁিড়িয়ে অভিনেতা হয়ে উঠে সর্বেসর্বা। তখন আর নাট্যকার বা নির্দেশকের কিছুই করার থাকে না। অভিনেতা সকল শৃঙ্খল কেটে মুক্ত হয়ে ওঠে। আলোর অপেরার আলোক পরিকল্পনা করেছেন মঞ্চ নাটকের আলোর জাদুকর ঠান্ডু রায়হান, মঞ্চ ও পোষাক পরিকল্পনা করেছেন গুনী নেপথ্য কারিগর ফয়েজ জহির, আবহ সংগীত দিয়েছেন শিশির রহমান, কোরিওগ্রাফী করেছেন অনিকেত পাল আর রূপ সজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।
নাটকটিতে অভিনয় করেছেন, মিন্টু সরদার, মনিকানচন, সূকর্ন হাসান, হাসনে আরা ডালিয়া, রবিউল হাসান রুবেল, ইমতিয়াজ আসাদ, উম্মে হাবিবা মায়া, সাবা নূর, সবুজ রহমান, এনামুল মীর, রাতুল মীর, দেলোয়ার সোহাগ, রুবেল খান ও রুবি নাসরিন। ২৮ ডিসেম্বর ২০২১৮ জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব আইটিআই এর সাম্মানিক সভাপতি বিশিষ্ট নাট্যজন জনাব রামেন্দু মজুমদার। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সম্মানিত চেয়ারম্যান জনাব লিয়াকত আলী লাকী।
Ethic Production-5 | ALOR OPERA
As the fifth production of Ethic, the new drama Alor Opera came to the stage. The play is written and directed by Apu Shahid. The story of the drama is based on the various crises and possibilities of a theater troupe. Alor opera play is based on extracts from Uppal Dutt's Tin Talwar and Shambhu Mitra's Chand Banik's Pala. It can be seen in the story of the drama, the drama within the drama. A drama group. Various crises in the party. Actress crisis. Rehearsal room crisis. Is the allocation crisis. In the meantime, the group continued the show of the old-fashioned play Sagar Sundiri. At the same time, Chand Vanik started rehearsing the play. After that, more drama happened within the drama. Orchid Khan, who has passed the drama, wants to do various vandalism in the drama. But coming here and seeing the theater is not just theory. There are various complications in the application. Failing, he goes back. A girl named Rupsa wants to become an actress but she becomes Alal's protégé. Due to these various crises, the team failed to stage the play. Everyone in the party gets angry. protested But the team leader organized the old drama call show again. While acting in Sagar Sundari play, the actors entered the play Chand Vanik's turn. Everyone stands on the stage and becomes an actor. Then the playwright or the director has nothing to do. The actor breaks all chains and becomes free. Alor Opera's lighting has been designed by Thandu Raihan, Set and costume design by Faiz Zaheer, background music designed by Shishir Rahman, choreography by Aniket Pal and make up design by Shubashish Dutta Tanmoy.
On December 28, 20218, the play was inaugurated in the Main Hall of the National Theater. Ramendu Majumder, Honorary President of Vishwa ITI, Eminent Playwright, was present as the inaugural function. Honorable Chairman of Bangladesh Group Theater Federation Mr. Liaquat Ali Lucky was present as the chief guest.