এথিক প্রযোজনা-৮ | আয়নাঘর
এথিক এর ৮ম মঞ্চ প্রযোজনা। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, নাট্যকার ও নির্দেশক রেজানুর রহমানের সময়ের সবচেয়ে সাড়া সাজানো নাটক আয়নাঘর। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের মত জঘন্য অপরাধের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ এথিকের আয়নাঘর। এথিক এর অষ্টম মঞ্চ প্রযোজনা আয়নাঘর। ধর্ষন বিরোধী নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রেজানুর রহমান। কয়েকজন বখাটে যুবকের হাতে ধর্ষিতা হয়ে একটি মেয়ে ঝড় বৃষ্টির রাতে একটি বাড়িতে এসে আশ্রয় নেয়। পরিবারের কর্তা বিষয়টি ভালো ভাবে না দেখলের পরিবারের গৃহিনী মেয়েটিকে আশ্রয় দেয় ও তার পাশে দাড়াবার আশ্বাস দেয়। কিন্তু গভীর রাতে এই বাসার ছেলেটি বাসায় ফিরলে জানা যায় সেই আসলে মেয়েটির ধর্ষক। তখন ছেলেকে বাচাতে মা মেয়েটিকে ভৎসনা করে বাড়িতে থেকে বের করে দিতে চায়। কিন্তু বাধ সাধেন বাবা। তিনি তখন ছেলের বিরুদ্ধে গিয়ে মেয়েটির পক্ষে দাড়াতে চায়। চলতে থাকে চুড়ান্ত পারিবারিক দ¦›দ্ব। পরিবারের কাজের ছেলে আর একমাত্র কন্যা সহ সবাই পড়ে যায় পক্ষ-বিপক্ষের দোলাচলে। এমন সময় কঠিন এক প্রশ্নের মুখোমুখি দাড়িয়ে মা। এমন ঘটনা যদি তার নিজের মেয়ের সাথে ঘটে তখন তিনি কি করবেন? তার বুকের আয়নাঘরে আছে কি সেই প্রশ্নের জবাব? আমরা অনেকেই ভাবি সম্পর্ক দুরুত্বের কারণে শেষ হয়। এটা পুরোপুরি সত্য নয়। সম্পর্ক দুরুত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, র্স্বাথপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। অনেক ক্ষেত্রে পরিবার থেকে পরিবারের সম্পর্ক গুলো এভাবেই নষ্ট হতে থাকে।
নাটকটির আলোক পরিকল্পনা করেছেন ঠাÐু রায়হান, মঞ্চ ডিজাইন করেছেন আমিনুর রহমান আজম, সঙ্গীত পরিকল্পনায় শিশির রহমান, পোষাক পরিকল্পনায় মজুমদার ঝুমু এবং প্রচ্ছদ করেছেন রফিক উল্লাহ। নাটকে অভিনয় করেছেন রেজানুর রহমান, মাহবুবা রেজানুর, সুমনা সোমা, সূকর্ন হাসান, কাজী প্যারিস, মনি কানচন, মিন্টু সরদার, প্রদীপ কুমার, সবুজ রহমান, রুবেল খান, রিমন প্রমুখ। নাটকটি ২০২০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুল হলে উদ্বোধনী মঞ্চায়ন হয়।
Ethic Production-8 | AYNAGHAR
8th stage production of Ethic. Ayanaghar is the most popular play of Bangladesh's renowned journalist, playwright and director Rezanur Rahman. A strong protest against heinous crimes like violence against women and rape is a reflection of ethics.Ethic's eighth stage production is Mirror. The anti-rape play was written and directed by Rezanur Rahman.After being raped by some mischievous youths, a girl takes refuge in a house during a stormy night. The head of the family does not see the matter well, the housewife of the family shelters the girl and assures her to stand by her side. But when the boy of this house returns home late at night, it is known that he is actually the rapist of the girl. Then, to save the son, the mother scolded the girl and wanted to throw her out of the house. But the father intervened. He then wants to go against the boy and stand up for the girl. The final family feud continues. Everyone including the working son and the only daughter of the family fall into the swing of sides. Mother is facing a difficult question at such a time. What will he do if such an event happens to his own daughter? Is there an answer to that question in the mirror of his chest? Many of us think relationships end because of distance. This is not entirely true. Relationships don't end because of distance. Relationships end because of disrespect, pride, betrayal and betrayal. In many cases, family-to-family relationships are destroyed like this. Thandu Raihan designed the play's lighting, Aminur Rahman Azam designed the stage, Shishir Rahman designed the music, Majumdar Jhumu designed the costumes and Rafiq Ullah designed the cover.
Rezanur Rahman, Mahbooba Rezanur, Sumna Soma, Sukorn Hasan, Kazi Paris, Moni Kanchan, Mintu Sardar, Pradeep Kumar, Sabuj Rahman, Rubel Khan, Rimon etc. acted in the play. The play was inaugurated on November 13, 2020 at the main hall of Bangladesh Shilpakala Academy.